এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দলছুট দাঁতালের তাণ্ডবে চন্দ্রকোণায় নষ্ট ফসল, মৃত ১, আহত ১

Published on: January 13, 2021 । 7:05 PM

বাবলু সাঁতরা: রাত থেকে সকাল পর্যন্ত দলছুট দাঁতালের তাণ্ডব চন্দ্রকোনায়। হাতির তাণ্ডবে গুরুতর আহতও হয়েছেন ১ জন। ১২ জানুয়ারি মঙ্গলবার রাতে দলছুট দাঁতাল একটি হাতি গড়বেতার নামাশোল হয়ে ঢুকে পড়ে চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর পঞ্চায়েতের বালা হয়ে কুঞ্জবিহারীগঞ্জ, দিগারপাড়া এবং কুঁয়াপুরে। সকাল পর্যন্ত তাণ্ডব চালায় দলছুট ওই দাঁতালটি। ওইসব এলাকায় তাণ্ডব চালিয়ে বেশ কয়েক বিঘা আলু জমি, ধানের ডোল ভেঙে ধান ক্ষতি করে। এক পরিবারের একটি বাইক ভাঙ্গচুর করে। তারপর কু্ঁয়াপুর খাল পেরিয়ে আনন্দপুর থানার আসকান্দা হয়ে টুকুরিয়াপাট গ্রামে ঢুকেও তান্ডব চালায় ওই হাতিটি। বর্তমানে দলছুট হাতিটি আনন্দপুর থানারই বনকাটি হয়ে আমানপুরের দিকে চলে গেছে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে। চাষের সময় ভোর-ভোর হাতি ঢুকে পড়ায় হতচকিত হয়ে পড়ে একাধিক গ্রামের মানুষ ও চাষীরা। সকাল পর্যন্ত এলাকায় হাতি থাকায় তাকে দেখতেও ভিড় জমায় উৎসুক মানুষ জন। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, আর এতেই হাতির গতিপথে বাধা পেয়ে গ্রাম ছেড়ে বেরোতে পারেনি দলছুট ওই দাঁতালটি। সেজন্যই ক্ষয়ক্ষতির বহর আরও বেড়ে যায়। ওই হাতিটি আনন্দপুরের খড়িগেড়ার গীতা ঘোষ নামে এক মহিলাকে পিষে মেরে দিয়েছে বলে জানা গিয়েছে। •ভিডিও

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক