এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রান্নার গ্যাসের আগুনে ভস্মীভূত হল মহকুমার তিনটি বাড়ি

Published on: April 2, 2020 । 9:33 PM

রিয়া দাস: সারাদেশ জুড়ে যখন করোনা জেরে লকডাউন চলছে তার মাঝে বৃহস্পতিবার মহকুমায় তিনটি বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল। প্রথম ঘটনাটি ঘটেছে দাসপুর থানার নাড়াজোল এবং দ্বিতীয় ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার মনসাতলায় পুলিশ সূত্রে জানানো হয়েছে অগ্নিকাণ্ড দুটি গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন লেগে ঘটেছে।
দাসপুর থানার নাড়াজোল এর বঙ্কিম মাঝির বাড়িতে এদিন বেলা ১১টা নাগাদ গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে বাড়িতে আগুন লাগে চিৎকার করে প্রতিবেশীদের ডাকার আগে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে যায় এবং বাড়ির বেশকিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন বাড়ির মালিক। অন্যদিকে চন্দ্রকোণা-১ নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের জীবিকা সেবক সন্তু কুমার ঘোষ বলেন, গোবিন্দ সাঁতরার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন লাগলে প্রথমে ওই বাড়িতে এবং পরে প্রতিবেশী লক্ষীরাম সরেন এর বাড়িতেও ছড়িয়ে যায় দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পরিবার দুটিকে ত্রিপল ও খাবার দিয়ে সাহায্য করা হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক