এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নেপালি সঙ্গীতে রাজ্যে প্রথম দাসপুর ব্রাহ্মণবসান স্কুলের ছাত্র অঙ্কন

Published on: October 2, 2023 । 8:43 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: নেপালি সঙ্গীতে রাজ্যে প্রথম স্থান অর্জন করল দাসপুর-১ ব্লকের ব্রাহ্মনবসান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র অঙ্কন মাইতি। ১ অক্টোবর নিখিল বঙ্গ শিক্ষক সমিতির রাজ্য স্তরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ওই স্থান অর্জন করে অঙ্কন। ব্রাহ্মনবসান স্কুলের ভূগোলের শিক্ষক দেবাশিস সামন্ত বলেন, ব্লক স্তরে, মহকুমায় স্তরে ও জেলা স্তরে সফলতার পর কলকাতায় ১ অক্টোবর রাজ্যের ২৩টি জেলা থেকে ওই বিভাগে ২৩ জন প্রথম স্থানাধিকারীদের নিয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতাটি হয়। তাতে অঙ্কনের নেপালি সঙ্গীত বিচারকদের বিশেষ নজর কাড়ে। অঙ্কনকে শিক্ষক সমিতির পক্ষ থেকে মানপত্র, বই ইত্যাদি দিয়ে পুরস্কৃত করা হয়। অঙ্কনের বাবা তাপস মাইতি পেশায় কৃষক। বাড়ি কিশোরপুর গ্রামে। খুবই দুঃস্থ পরিবার থেকে লড়াই করে অঙ্কন এই সঙ্গীত সাধনা করে চলেছে। লক্ষ্য বড় হয়ে একজন সঙ্গীতজ্ঞ হবে সে। অঙ্কন  এই নেপালি সঙ্গীতের তালিম নেয় অসিতবরণ মাঝির কাছে। উল্লেখ্য, ওই স্কুলেরই নবম শ্রেণির ছাত্রী কৃষ্ণা মাঝি ভাওয়াইয়া সঙ্গীতে রাজ্যে চতুর্থ স্থান অর্জন করেছে। ওদের এই কৃতিত্বে স্কুল থেকে তাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে বলে জানানো হয়।   

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে