এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে তাড়া খেয়ে মৃত চোর?

Published on: September 3, 2020 । 9:29 AM

নিজস্ব সংবাদদাতা: তাড়া খেয়েই  কি ভয়ে চোরের মৃত্যু হল? এরকমই একটি ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন দাসপুর থানার মাগুরিয়া গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ২ সেপ্টেম্বর রাতে ওই গ্রামের অমল মাজির পুকুরে কয়েক জন দুষ্কৃতী মাছ ধরতে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে পুকুরের মালিকরা গিয়ে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন। বাকীরা পালিয়ে যায়।
এলাকার বাসিন্দারা বলেন, আজ ৩ সেপ্টেম্বর  সকালে  দেখা যায় পুকুর থেকে কিছুটা দূরে এই যুবকটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। যুবকটি এলাকার নয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই যুবকটিও মাছ ধরতে এসেছিল। এই মাত্র ঘটনাস্থলে পুলিশ এসেছে। ধৃত ব্যক্তিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে শনাক্তকরণের কাজ চলছে। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কিছুক্ষণ পরে বিস্তারিত জানানো হচ্ছে। •বিস্তারিত এই লিঙ্ক থেকেই  পাওয়া যাবে। 
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক