এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অরণ্য সপ্তাহ: বৃক্ষ রোপন করলেন ঘাটালের মহকুমা শাসক

Published on: July 16, 2021 । 12:11 PM

জগদীশ শাসমল(শিক্ষক), স্থানীয় সংবাদ, ঘাটাল: রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে। আজ ১৬ জুলাই অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বন সৃজনে অংশগ্রহণ করলেন। তিনি ওই ওয়ার্ডের সার্কিট বাঁধে নিজে হাতে একটি গাছ লাগিয়ে ওই ওয়ার্ডে ‘বন মহোৎসবের’ সূচনা করেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালপুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিভাসচন্দ্র ঘোষ, ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর উদয়শঙ্কর সিংহরায়, প্রাক্তন কাউন্সিলার সন্ধ্যা মহিষ প্রমুখ।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ