এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আমেরিকার চাকরি ছেড়ে ছাগল চাষে মজেছেন দুই ভাই

Published on: June 9, 2021 । 12:37 PM

কুণাল সিংহরায়,‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আমেরিকার প্রমোদতরীর চাকরি এবং ব্যবসা ছেড়ে বীরসিংহে ছাগল চাষ শুরু করলেন দুই ভাই। শুনতে অবাক লাগলেও সত্যি এটাই। ঘাটাল মহকুমার বীরসিংহ পাথরার সঞ্জয় ঘোষ কাজ করেন আমেরিকার ফ্লোরিডা স্টেটের কার্নিভাল ক্রুশলাইনে। যার প্রমোদতরী ভ্রমণ পৃথিবী বিখ্যাত। সেই সংস্থার ফুড অ্যান্ড হাইজিন বিভাগের ট্রেনার সঞ্জয়বাবু। দীর্ঘ ১৬ বছরের কর্মজীবন আমেরিকায়। অতিমারির কারণে গতবছর ফিরে এসেছেন দেশে। ভাই শেখর ঘোষও আমেরিকায় ফার্মাসি ও প্যাথলজিক্যাল যন্ত্রপাতির ব্যবসা করেন। তিনিও অতিমারির কারণে দেশে ফিরেছেন। কবে আবার ফিরতে পারবেন আমেরিকায় জানেন না দুই ভাই। তাই ছাগলের ফার্মের বিষয়টি মাথায় আসে। পাথরাতেই দুই ভাই তৈরি করেছেন একটি ছাগল পালনের ফার্ম। জৈব খামারটির নাম রেখেছেন প্রয়াস ফার্ম। একটি পুরুষ ছাগল আর ১৬ টি মেয়ে ছাগল নিয়ে বিজ্ঞানসম্মত ভাবে তৈরি এই ফার্মটিতে ছাগল থাকে দোতলায়। নীচের তলায় ছাগলের মলমূত্র পড়ার ব্যবস্থা। সাত লক্ষ টাকা বাজেটের এই ফার্ম থেকে ছ’মাস পর থেকেই লাভের মুখ দেখা সম্ভব হবে বলে সঞ্জয়বাবু জানান। বর্তমানে চারজন ফুলটাইমার ফার্মে কাজ করছেন। দুই ভাই একটি মৎস খামারও তৈরি করতে চলেছেন। ফার্মে ছাগলচাষের লাভজনক ব্যবসার বিষয়টি বুঝিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে সাহায্য করাও দুই ভাইয়ের উদ্দেশ্য। আমাদেরর ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/ •ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad আমাদেরের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en •টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক