এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জলবন্দি পরিবারসহ গৃহপালিত পশুদের উদ্ধার করল ঘাটাল থানার পুলিশ আধিকারিকরা

Published on: June 20, 2021 । 9:16 AM

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: জলবন্দী পরিবার সহ বাড়ির পালিত পশুদের উদ্ধার করলো ঘাটাল পুলিশ। গত কাল ১৯ জুন ঘাটালের মনশুকা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা পরিদর্শনে গিয়ে দক্ষিণ গঙ্গাপ্রসাদ গ্রামের এক পরিবার সহ বাড়ির পালিত পশুদের উদ্ধার করে পুলিশ। স্থানীয় একটি স্কুলে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শনে গিয়েছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী ও ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক সহ ঘাটাল থানার পুলিশ কর্মীরা।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015