এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর বাসের সাথে মারুতির ধাক্কা, মৃত ১ আহত ৩

Published on: December 23, 2022 । 8:58 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল-মেদিনীপুর সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ১ আহত ৩। যাত্রী ভর্তি ঘাটাল-মেদিনীপুর বাসের সাথে মারুতির মুখোমুখি সংঘর্ষ তাতেই মর্মান্তিক পরিণতি। জানা যাচ্ছে, আজ শুক্রবার বিকেলে প্রচণ্ড গতিতে বাসটি মেদিনীপুর থেকে ঘাটালের দিকে ফিরছিল, উল্টো দিক থেকে আসা একটি যাত্রী ভর্তি মারুতির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে, দুমড়ে মুচিড়ে যায় মারুতি। উদ্ধারে নামেন স্থানীয়রা। আজ শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার পঞ্চমী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয় মারুতির চালকের, গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয় ওই এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন, ঘাটাল-মেদিনীপুর বাসটি প্রচণ্ড গতিতে থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রচণ্ড গতিতে বাসটি থাকার কারণে মারুতিতে জোরে ধাক্কা মারে এবং মারুতি দুমড়ে যায়। অল্প চোট পায় বাসে থাকা কয়েকজন যাত্রী। মারুতির চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত আরও তিনজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে সেখানে ছুটে আসে কেশপুর থানার পুলিশ।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ