এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়ক সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার ১৬৬ কোটি টাকা বরাদ্দ করল

Published on: October 2, 2020 । 12:00 PM

দিগন্ত আলাম: ঘাটাল পাঁশকুড়া সড়ককে নতুন করে তৈরি করার জন্য ১৬৬ কোটির বেশি টাকা দিল কেন্দ্রীয় সরকার। ১ অক্টোবর কেন্দ্রীয় সরকারের পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক রাজ্যের আরও কয়েকটি রাস্তার সঙ্গে ঘাটাল-পাঁশকুড়া সড়ক সম্প্রসারণ ও সংস্কারের জন্য ১৬৬ কোটি ৮৮লক্ষ টাকা বরাদ্দ করেছে। মোট রাস্তার দৈর্ঘ্য ধরা হয়েছে ৩১ কিলোমিটার ৭৫০মিটার। রাস্তাটি দু’লেন করা হবে। ১০ মিটার চওড়া হবে। ওই মন্ত্রকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার(জোন-৫) ডিরেক্টর জেনারেল এবং স্পেশাল সচিব হরিশ ঝাকর রাজ্য সরকারকে এক চিঠিতে জানিয়েছেন, মেদিনীপুর হাইওয়ে ডিভিশন ওই রাস্তাটি সংস্কারের কাজ দেখভাল করবে। এই ঘটনায় খুশি ঘাটাল মহকুমার বাসিন্দারা। তারা বলেন, ঘাটাল মহকুমায় কোনও রেলপথ নেই। তাই এই রাস্তাটির উপরেই ঘাটাল মহকুমার বাসিন্দা ছাড়াও বেশ কয়েকটি জেলার মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। তাই এটি চওড়া হলে বেশ কয়েক লক্ষ মানুষের সুবিধে হবে।
প্রসঙ্গত, এই রাস্তাটিকে সংস্কার করার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছিলেন।  সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, দাদা(দেব) এই রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘ দিন ধরে  দিল্লির পরিবহণ ও হাইওয়ে মন্ত্রককে নিয়মিত চাপ দিয়ে আসছিলেন। এই অর্থ বরাদ্দ তাঁরই উদ্যোগের ফসল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক