এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমার ২৬টি ডাকঘর থেকে অনির্দিষ্টকালের জন্য কোনও পরিষেবা পাওয়া যাবে না

Published on: November 13, 2019 । 7:31 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল শহরের মুখ্য ডাকঘরে একটি নেট টার্মিনাল সুইচার (ইনসেটের ছবিটা) বিকল হয়ে যাওয়ার জন্য সোমবার ১১ নভেম্বর থেকে সমস্ত রকম পরিষেবা বন্ধ রয়েছে। এর ফলে •টাকা তোলা ও জমা দেওয়া •নথি রেজিস্ট্রি করা •ইন্টারভিউ লেটার, কল লেটার, মানি অর্ডার সহ সমস্ত রকমের চিঠি/পার্সেল ডেলিভারি বন্ধ রয়েছে। (প্রত্যেকটি নথিই অনলাইনে এন্ট্রি করে তবেই বিলি করা সম্ভব হয়। সেজন্য নথিভুক্ত চিঠি/পার্সেল বিলি বন্ধ রয়েছে।) যেসব ডাকঘরের পিন নম্বর ৭২১২১২ তাদের প্রত্যেকটি থেকে এই ধরনের সমস্ত পরিষেবা বন্ধ আছে এবং আগামী কয়েক দিন থাকবেও। ঘাটাল মুখ্য ডাকঘরের পোস্ট মাস্টার তপন পাত্র বলেন, এই সপ্তাহে স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে পরিষেবা স্বাভাবিক হলেও হতে পারে। এদিকে ডাকঘর থেকে টাকা তুলতে না পারায় বহু মানুষ সমস্যায় পড়েছেন।  চিকিৎসা, উৎসব, পড়ার খরচ সহ নানান গুরুত্বপূর্ণ কাজকে বাতিল করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।   চিঠি না বিলি হওয়ার কারণে কত মানুষের যে সর্বনাশ হতে পারে তা এখনই অনুমান করা সম্ভব নয়। কারণ ওই নথির মধ্যেই থাকতে পারে কল লেটার বা ইন্টারভিউয়ের মতো গুরুত্বপূর্ণ চিঠি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক