এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে গেটে তালা ঝুলিয়ে মেলা বন্ধ করার চেষ্টা করা হল

Published on: February 4, 2020 । 8:00 PM

রবীন্দ্র কর্মকার: ঘাটালে মেলা বন্ধ করতে গেটে তালা। ক্ষুব্ধ জনতা তালা ভেঙে মেলায় ঢুকলেন। তারপর মনের আনন্দে শুরু করে দেন কেনাকাটা। আজ ৪ ঠা ফেব্রুয়ারি বিকেলে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলা এবং সবলা মেলা প্রাঙ্গণে এ নিয়ে বেজায় ধুন্দুমার কান্ড বেঁধে যায়। মেলা কর্তৃপক্ষ চাইছেন মেলা বন্ধ করতে, কারণ   দীর্ঘ প্রায় এক মাস ধরে মেলা চলার জন্য খেলাধুলা বন্ধ রয়েছে। কিন্তু মেলাপ্রেমি বাঙালি চাইছেন মাথায় থাক খেলাধুলা। মেলা যতদিন খুশি চলুক।  প্রসঙ্গত, ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে দীর্ঘ প্রায় এক মাস ধরে চলছে মেলা। ওই এলাকায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছিল ফুল মেলা। ১৬ জানুয়ারি থেকে অরবিন্দ স্টেডিয়ামে শুরু হয় ঘাটাল উৎসব ও শিশুমেলা। ওই মেলাটি শেষ হয় ২৫ জানুয়ারি। তারপর তিনদিন ভাঙা মেলায় দেদার কেনাকাটা  চলার পর ওই স্টেডিয়ামেই শুরু হয় পশ্চিম মেদিনীপুর জেলা সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা। সবলা মেলাটি চলে ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল আনুষ্ঠানিক ভাবে মেলা শেষ হলেও আজ সন্ধ্যে পর্যন্ত মেলায় কেনাকাটার ভিড় লক্ষ্য করা গেছে। বিকেলে তাই প্রায় জোর করেই  মেলার সমস্ত গেটে তালা ঝুলিয়ে বন্ধ করার চেষ্টা করা হলে জনতার মধ্যে সোরগোল পড়ে যায়। ভেতরে ও বাইরে আটকে পড়ে অনেকেই। তারাই তালা ভেঙে দিয়ে গেট খুলে কেনাকাটা শুরু করে দেয়। মেলার ভিড় আটকাতে মেলা চত্বরের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। তাতেও বেচাকেনা আটকানো যাচ্ছে না। তবে মেলা কমিটি জানিয়েছে, আগামী কাল থেকে কোনও ভাবেই মেলাতে বেচাকেনা করতে দেওয়া হবে না।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক