এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

৭বছর পর ঘাটাল বিদ্যাসাগর স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক

Published on: October 6, 2020 । 3:43 PM

তৃপ্তি পাল কর্মকার: অবশেষে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে স্থায়ী প্রধান শিক্ষকের পদটি পূরণ হল। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত ঘাটাল মহকুমার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ‘ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল’-এ আজ ৬ অক্টোবর স্থায়ী প্রধান শিক্ষকের দায়িত্ব নিলেন প্রধান শিক্ষক পঙ্কজকুমার ভুঁইঞা। পঙ্কজবাবু দাসপুর-২ ব্লকের খানজাপুর উইনিয়ন হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
প্রসঙ্গত, ওই স্কুলে সর্বশেষ স্থায়ী প্রধান শিক্ষক ছিলেন দুলালচন্দ্র কর। তিনি ২০১৩ সালের ৩১ মার্চ অবসর গ্রহণ করেন। সেই থেকে ওই নামী বিদ্যালয়টিতে কোনও স্থায়ী প্রধান শিক্ষক ছিলেন না।বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষক টিআইসি’র দায়িত্ব নিয়ে স্কুলটি চালাতেন। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি অজিতরঞ্জন দে বলেন, আজ স্থায়ী প্রধান শিক্ষক হিসেবে পঙ্কজবাবু যোগদান করলেন। স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ হওয়ার ফলে বিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে অনেক সুবিধে হবে।  •ছবিটি পাঠিয়েছেন দিশারী দাস।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক