এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঝড়: ঘাটালে বিদ্যুতের তার ছিঁড়ে বাইকে আগুন

Published on: April 11, 2021 । 8:37 PM

তৃপ্তি পাল কর্মকার: আজ ১১ এপ্রিল সন্ধ্যায় কাল বৈশাখীর ঝড়ে গাছ ভেঙে পড়ে বিপত্তি হল ঘাটালে। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ১৫ নম্বর ওয়ার্ডে টাউন হলের সামনে একটি গাছ ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে যায়। স্থানীয় ব্যবসায়ী অর্জুন সামন্ত বলেন, এর ফলে টাউন হলের সামনে রাখা বাইকগুলির মধ্যে একটি বাইক উল্টে যায়। বাইকের পেট্রল পড়ে গিয়ে আগুনও লেগে যায়। স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিভিয়ে না দিলে বড় দুর্ঘটনা হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। অন্য এক ব্যবসায়ী রঞ্জিত খান বলেন, সঙ্গে সারা এলাকায় বিদ্যুৎ চলে যায়। গাছ ও তারগুলি রাস্তার উপর পড়ে যাওয়ার ফলে টাউন হলের সামনের রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ে। এদিকে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়েছে, তারা ওই ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই এলাকায় গিয়ে তারগুলি কেটে সরিয়ে দেয় এবং একাংশের বিদ্যুৎ সরবরাহ ঠিক করে দেয়। 👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad