এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভিন রাজ্যে সোনা চুরি: ঘাটাল শহরের সোনা দোকানের ২ মালিক আটক

Published on: April 11, 2021 । 10:08 PM

আকাশ দোলই:সোনার চুরির একটি পুরানো মামলায় ঘাটাল শহরের দুটি সোনা দোকানের মালিককে আটক করা হল। আজ ১১ এপ্রিল বিকেলে তাদের আটক করা হয়। ঘাটাল থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, বেশ কয়েক মাস আগে ভিনরাজ্য থেকে চুরি হওয়া সোনা নাকি ওই দু’টি দোকানে বিক্রি করা হয়েছিল। সোনা চুরির সঙ্গে যুক্ত ধৃতরা এমনটাই দাবি করেছে। সেজন্যই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুটি সোনার দোকানের মালিককে আটক করা হয়েছে। •ভিডিও
প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে রায়পুরের কোতোয়ালি থানা এলাকার একটি দোকান থেকে প্রায় ৬০০ গ্রাম সোনা চুরি হয়। সেই চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দাসপুর ভরতপুরের মেহেবুব হাসান এবং রাজেশ আলি এবং মেদিনীপুর থেকে তপন জানাকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে নিয়েই আজ সোনার দোকানগুলিতে পুলিশ হানা দেয়। 👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক