এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাঝ রাতে ঘাটালের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে হঠাৎ করে আগুন

Published on: May 1, 2022 । 12:07 PM

নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সংবাদ, ঘাটাল: মাঝ রাতে ঘাটালের গ্রামপঞ্চায়েতের কার্যালয়ে হঠাৎ করে আগুন, এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে ৩০ এপ্রিল রাত সাড়ে ১২ টা নাগাদ আগুন লেগে যায়। আগুন দেখার পরই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করেন। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিদ্যুতের তার থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।