এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কারেন্ট শক খাওয়া অসুস্থ হনুমানের সেবা করলো ঘাটালবাসী

Published on: October 16, 2020 । 5:14 PM

সঙ্গীতা ঘোড়ই:পশুদের প্রতি অত্যাচার করতে তো অনেকই দেখেছেন। তবে এমন পশুপ্রেম দেখার সুযোগ হয়তো আপনার হয়নি। হনুমান দেখলেই তার পেছনে ঢিল ছোড়া, তাকে উত্তপ্ত করা এমন কম বেশি অত্যাচার করতে দেখাই যায় মানুষকে। তবে এইবার পশুপ্রেমী ঘাটালবাসী গড়লো এক বিশেষ নজির।আজ ১৬ অক্টোবর, শুক্রবার ঘাটাল থানার মনসুকা ২ এলাকার ফতেপুর গ্রামে একটি হনুমান কারেন্ট শট খেয়ে জলে পরে যায়। স্থানীয় বাসিন্দারা হনুমানটি কে জল থেকে উদ্ধার করে তার প্রাথমিক চিকিৎসা করায় স্থানীয় পশু চিকিৎসক দিয়ে। চিরঞ্জিত দাস নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, যদি বন্দপ্তরের লোক এসে হনুমানটি কে নিয়ে গিয়ে সুস্থ করে তুলতে পারে তাহলে ওনারা কৃতজ্ঞ হবেন। •ভিডিও
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক