এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে জলের বুদবুদ দিনরাত শব্দ করে যেন ফুটছে, হচ্ছেটা কী?

Published on: October 13, 2023 । 10:38 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বাড়ির পাশের জলা জায়গায় লাগাতার জলের বুদবুদ। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যাচ্ছে, ১৫ দিন হবে প্রায় ১০০ বর্গফুট জায়গা জুড়ে জলা জায়গায় জলের বুদবুদ, এখানে water যেন ফুটছে। কিন্তু জলের temperature একেবারে স্বাভাবিক। বিষয়টি জানাজানি হতেই রোজ বহু মানুষ জলের এই বুদবুদ দেখতে ছুটে আসছেন। ঘটনা daspur থানার জগন্নাথপুর গ্রামের৷ গ্রামের বাসিন্দা সুদর্শন জানার বাড়ির সামনের জলা জমিতে এই কাণ্ড। এলাকাবাসীর বক্তব্য গত প্রায় ১৫ দিন ধরে এমন কাণ্ড। দিনে রাতে ওই এলাকায় জল যেন ফুটেই চলেছে। দিন যত বাড়ছে জলের বুদবুদ এবং তার আকার সাথে তাল মিলিয়ে শব্দ বেড়েই চলেছে। জলে হাত দিলে তাপমাত্রাও অতি উষ্ণ বা অতি শীতল নয়। তাই উষ্ণ বা শীতল প্রস্রবণ এর বিষয় নিশ্চয়ই হবে না। তাহলে দাসপুরের জগন্নাথপুরের ওই এলাকায় হচ্ছে টা কী?

এমন ঘটনার খবর পেয়ে স্কুল ছুটির পর আজ শুক্রবার বিকেলে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন স্থানীয় গৌরা সোনামুই কে বি এ উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষক রঞ্জিত জানা। তিনি বিষয়টি দেখে প্রাথমিকভাবে বলেছেন, এ আসলে পৃথিবী বাসীর প্রতি চেতাবনি। ভূগর্ভ থেকে জল ক্রমশ কমে যাচ্ছে এই কাণ্ড তারই প্রমাণ বলা যায়। তিনি বলেন, এখানে জলে কোনও গন্ধ নেই। আসলে এই এলাকার এই জলের সাথে ভূগর্ভের লেয়ারের সংযোগ ঘটেছে। লেয়ারে জল ঢুকছে আর লেয়ারের হাওয়া বুদবুদ আকারে শব্দ করে বেরিয়ে যাচ্ছে।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক