এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পাঁচ পাঁচটি তালা ভেঙে চুরি আট লক্ষ টাকার গয়না

Published on: December 20, 2020 । 8:18 PM

সন্তু বেরা: আবার দাসপুরে চুরি। এবার এক শিক্ষকের বাড়ি থেকে সোনার গয়না ও নগদ টাকা মিলিয়ে আট লক্ষ টাকার সম্পদ চুরি হয়েছে। ওই শিক্ষকের নাম সঞ্জয়কুমার দাস। তিনি ইড়পালা হাইস্কুলের গণিতের শিক্ষক। দাসপুরের সুজানগরে তাঁর বাড়ি। শনিবার রাতে তিনি বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ির পাঁচ-পাঁচটি তালা ভেঙে সারা বাড়িকে এভাবে লণ্ডভণ্ড করা হয়।
সঞ্জয়বাবুর স্ত্রী মধুমিতা মণ্ডল দাস দাসপুর-১ ব্লকের সরবেড়িয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। সরবেড়িয়াতেই তাঁর বাপের বাড়ি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার দেওয়া হবে বলে শনিবার বাড়িতে চাবি দিয়ে তাঁরা স্বামী-স্ত্রী ও ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান। আজ দুপুরে তাঁরা চুরির খবর পান।
এদিকে দাসপুর থানা এলাকায় চুরি বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় বাসিন্দারা। সঞ্জয়বাবুরা দুপুরে বাড়ি ফিরে এসে দাসপুর থানায় গিয়ে অভিযোগ করেন। তারপরই পুলিশ গিয়ে তদন্ত শুরু করেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক