এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই পৌর এলাকায় সিধু-কানুর মূর্তির দাবিতে বিক্ষোভ

Published on: June 19, 2021 । 11:52 AM

তনুপ ঘোষ👆স্থানীয় সংবাদ•ঘাটাল: ক্ষীরপাই পৌর এলাকার হালদারদিঘিতে সিধু কানুর মূর্তি বসানোর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও  মূর্তি বসাননি পৌর কর্তৃপক্ষ। এমনকি  আদিবাসি সংগঠন জাকাত মাঝি পরগনা মহল কে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে শাসক দল তৃণমূল-কংগ্রেস। পৌরসভার কার্যালয়ে বসে পৌর প্রশাসক তৃনমূল কর্মীরা এই কাজ করছে। এমনই অভিযোগ তুলে গতকাল ১৮ জুন পৌরসভার প্রধান গেটের সামনে অবস্থান বিক্ষোভে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের।   এদিন সকাল ১০ টা থেকে চন্দ্রকোণা ক্ষীরপাই পৌরসভার প্রধান গেটের সামনে এমনই অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা।    তাঁদের দাবি, পৌর কর্তৃপক্ষকে  উত্তর দিতে হবে তা না হলে তাঁরা লাগাতার বিক্ষোভ চালিয়ে যাবে।   যদিও দীর্ঘক্ষণ ধরে আদিবাসী সংগঠনের অবস্থান বিক্ষোভের ফলে  ব্যাহত হচ্ছে পৌরসভার কাজকর্ম।   ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোণা থানার বিশাল পুলিশবাহিনী।

দীর্ঘ আট ঘন্টার পর অবস্থান বিক্ষোভ উঠল। পৌরসভা থেকে প্রতিশ্রুতি দেওয়া হলো আগামী ৩০ জুনের মধ্যে ক্ষীরপাই হালদার দিঘিতে সিধু কানুর মূর্তি বসবে।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।