এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ব্যাগ থেকে বের হল মৃত পাখি ও নেউল: গুলতি দিয়ে বন্যপ্রাণী মারায় চার আদিবাসী যুবককে আটক করল ফরেস্ট রেঞ্জার

Published on: July 24, 2023 । 5:50 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: ব্যাগ থেকে বেরোল একে একে প্রায় সাত আটটি মৃত পাখি ও বেঁজি।  বেঁজি সহ বেশ কয়েকটি বন্যপাখি গুলতি দিয়ে মেরে নিয়ে পালাচ্ছিল কয়েকজন যুবক। তাদেরকে ধরে বন দপ্তরের হাতে তুলে দিল গ্রামবাসী। দাসপুরের হাজরাবেড় গ্রামে আজ সোমবার ওই ঘটনাটিকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই গ্রামের যুবক সঞ্জয় মাইতি ও রাজকুমার বেরা বলেন, লাওদা এলাকার চারজন যুবক হাতে কয়েকটি ব্যাগ ও গুলতি নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল। গাছে তাক করে গুলতি ছুঁড়তে দেখে সন্দেহ হওয়ায় তাদের ধরে জিজ্ঞাসাবাদ করতে প্রথমে তারা সমস্ত কিছু গোপন করার চেষ্টা করে। সবাই মিলে পাকড়াও করতেই ব্যাগ থেকে বেরিয়ে আসে একে একে বেশ কয়েকটি মৃত বন্য প্রাণী। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তর থেকে গিয়ে ওই চার যুবককে আটক করে নিয়ে যায়।

বন্য প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। পরিবেশ কর্মীরা এনিয়ে মহকুমা জুড়ে লাগাতার সচেতনতামূলক প্রচার করে চলেছে। তা সত্ত্বেও এখনও এই ভাবে বন্যপ্রাণী হত্যার ঘটনায় উদ্বিগ্ন পরিবেশকর্মীরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ