এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিগ বাজেটের কোজাগরী লক্ষ্মী পুজো ও খুকুড়দহে দুর্গাপুজোর খুঁটি পুজো হল

Published on: August 31, 2023 । 10:56 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ রাখি পূর্ণিমা, আর সেই রাখি পূর্ণিমার পুণ্য তিথিতে দাসপুরের খুকুরদহ লক্ষী বাজার ব্যবসায়িক [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] কল্যাণ সমিতির পরিচালনায় সর্বজনীন কোজাকরী লক্ষ্মীরপুজোর খুঁটি পুজো সম্পূর্ণ হল। ওই পুজো কমিটির সম্পাদক সুব্রত মণ্ডল জানান, তাদের এ বছরের পুজোটি ৬৪ তম বর্ষে পদার্পণ করল, ২৫ লাখ টাকার বাজেট নিয়ে থাকছে শস্য বীজের উপর থিম, যা আগত দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো কমিটির কর্মকার্তারা। জানা যাচ্ছে, ঘাটাল মহকুমার বেশ কয়েকটি প্রাচীন ও বিগ বাজেটের কোজাগরী লক্ষ্মী পুজোর মধ্যে খুকুরদহ লক্ষ্মীবাজার ব্যবসায়িক কল্যাণ সমিতির পুজোটি একটি অন্যতম পুজো। আজকের খুঁটি পুজোর পাশাপাশি বাজার কমিটির তরফে রাখি বন্ধন উৎসবও পালন করা হয়। একে অপরকে রাখি পরিয়ে মৈত্রীর বন্ধনে বাঁধা হয়। সেই সঙ্গে একইদিনে আজ রাখি পূর্ণিমাকে সামনে রেখে খুকুড়দহ দুর্গোৎসব কমিটির উদ্যোগে সর্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটিপুজো সম্পন্ন হল। ওই পুজো কমিটির সম্পাদক সঞ্জয় মাইতি জানান, এবছর তাদের এই পুজোটি ৭৬ তম বর্ষে পদার্পণ এবং এ বছর তাদের ১৫ লাখ টাকার বাজেট নিয়ে পরিবেশ ভাবনা নিয়ে থাকছে নজর কাড়া থিম।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ