এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আজ থেকে ঘাটাল মহকুমার যে সমস্ত এলাকা কনটেন্টমেন্ট জোনের আওতায় পড়ল

Published on: July 6, 2021 । 11:00 PM

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমার বেশ কিছু এলাকাকে কনটেন্টমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। ওই সব কনটেন্টমেন্ট জোনে বিধিনিষেধ বহাল থাকবে এবং সেই বিধিনিষেধ মেনে চলতে হবে এলাকার বাসিন্দাদের। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ড. রশ্মি কমল ঘাটাল মহকুমার মধ্যে কেবল মাত্র ঘাটাল থানার কয়েকটি এলাকাকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন। দেখে নেওয়া যাক কোন কোন এলাকা পড়ছে কনটেন্টমেন্ট জোনের আওতায়। ৮জুলাই থেকে থেকে কার্যকরী হবে।
ঘাটাল শহরের •দূরভাষ পল্লি:কুশপাতার পেট্রোল পাম্প থেকে কুশপাতা মোড়(ঘাটাল-পাঁশকুড়া সড়কের পশ্চিম দিক)। •শিলাবতী পল্লি, কুশপাতা: ঘাটাল কলেজ থেকে কুশপাতা শীতলা মন্দির( রাইমণি রোডের পশ্চিম দিক)।  •নিশ্চিন্দীপুরের মণ্ডল পাড়া: নিশ্চিন্দীপুরের দুধের বাঁধ থেকে নিশ্চিন্দীপুর স্কুল। •মহাপাত্র পাড়া: কোন্নগরের ইরিগেশন অফিস থেকে মহাপাত্র পাড়া। •কৃষ্ণনগর: কৃষ্ণনগর বেরা পাড়া থেকে ভারতী সিনেমা হল। •গোবিন্দপুর: গোবিন্দপুর দক্ষিণ পাড়া (কৃষ্ণমন্দির)। •দলপতিপুর: দলপতিপুরের নব প্রাথমিক বিদ্যালয় থেকে পাত্র পাড়ার মনসা মন্দির। •কুশমান দোলই পাড়া: কুশমান শিব মন্দির থেকে কুশমান স্মৃতি সংঘ। আজ ৯ জুলাই  আবার ঘাটাল থানার হরিদাসপুর গ্রাম এবং ঘোলা বাজার এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক