এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লকডাউনে ঘাটালে তাসের আড্ডা, পুলিশ পেঁদিয়ে খেদাল খেলোয়াড়দের

Published on: March 24, 2020 । 10:39 PM

নিজস্ব সংবাদদাতা: লক ডাউন তবুও আজ ২৪ মার্চ ঘাটাল ১ নম্বর ওয়ার্ডের শুকচন্দ্রপুরে ক্রিকেট খেলছিল এলাকার যুবকরা, সামনেই তাস খেলার আসরও বসেছিল। বিকেল পাঁচটা নাগাদ পুলিশ গিয়ে লাঠিচার্জ করে বাড়ি পাঠিয়েছে সবাইকে। করোনা ভাইরাস নিয়ে এতো প্রচার চালাচ্ছে সরকার, তবুও সচেতনতা বাড়েনি সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে যারা ভিন রাজ্য থেকে ফিরেছেন, তারা বড্ড বেশি বেয়াড়া। কিছুতেই বাড়িতে থাকতে চাইছেন না তারা। অথচ সরকার থেকে প্রচার করা হচ্ছে ভিনরাজ্য থেকে এসে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিন। এই নির্দেশ মানতে চাইছেন না অনেকেই। তাই পুলিশের এই লাঠিচার্জ পজিটিভ ভাবেই নিচ্ছেন সচেতন মহকুমাবাসী।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক