এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লোধা-শবর বোর্ডের কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক

Published on: July 4, 2024 । 3:33 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল:  জেলার লোধা সবর জনজাতির উন্নয়নের জন্য গঠিত লোধা শবর বোর্ডের কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুরের  জেলা শাসক  খুরশিদ আলি কাদেরি। পশ্চিম মেদিনীপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণকুমার মণ্ডল জানান, আজ  বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিনিধিগণ এবং অন্যান্য আধিকারিকবৃন্দ। লোধা সবর জনজাতির উন্নয়নে এই

বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে ১কোটি ৭৩ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা হয়েছে।  আরও বেশ কিছু কাজের জন্য আর্থিক অনুমোদনের প্রস্তাব দ্রুত বিভাগে পাঠানো হবে বলে জানা গেছে। জেলার লোধা সবর অধ্যূষিত এলাকাগুলিতে কীকী ধরনের উন্নয়নের কাজ আবশ্যক সে ব্যাপারে পর্যালোচনা করে একটি সামগ্রিক তথ্যভান্ডার তৈরির নির্দেশ দিয়েছেন জেলা শাসক। কাজের মানও সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ জেলা শাসক বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের

সঙ্গেও বৈঠক করেন। জনজাতির বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা হয়। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পঞ্চায়েত স্তরে সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে  বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার ব্যাবস্থা হয়েছে। পাশাপশি হাসপাতালগুলিতে টেলি মেডিসিন , বিনামূল্যে রক্ত পরীক্ষা, সিকেল সেল আনেমিয়া, থেলাসেমিয়া পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ-জনকে এই পরিষেবার সম্পূর্ণ সুযোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। বাল্য বিবাহ রুখতে জন সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত এক বছরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে জমির পাট্টা , ফটেস্ট পাট্টা দেওয়ার ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে বলে ভূমিদপ্তর সূত্রে জানা গেছে। জাহের থান ও মাঝির থান তৈরির ব্যাপারে উপস্থিত আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে । জেলার আদিবাসী এলাকাগুলির আরও উন্নয়নের বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী দিনে নিয়মিতভাবে এই ধরনের বৈঠক আয়োজন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ