এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে মাঝ রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে পুলিশের হাতে ধৃত প্রেমিক

Published on: June 29, 2021 । 8:08 AM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: প্রেমিকার বাড়ি ঘাটাল শহরের কুশপাতায়। প্রেমিক দাসপুর থানার নাড়াজোল কাঁটাদরজার বাসিন্দা। প্রেমিকা  বিএডের ছাত্রী, প্রেমিক ইংরেজিতে এমএ। দু’জনের দীর্ঘদিনের প্রেম। সম্প্রতি একটি সিম ব্যবহারকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মনোমালিন্য হয়। কথাও বন্ধ হয়ে যায়।

সেই অভিমান ভাঙাতে গত রাতে তথা ২৮ জুন রাতে প্রেমিক সাইকেলে করে কাঁটা দরজা থেকে চুপিচুপি প্রেমিকার সঙ্গে কুশপাতায় দেখা করতে এসেছিলেন। বাইক নিয়ে আসলে প্রেমিকের বাড়ির সদস্যরা জানতে পেরে যাবে সেজন্যই ‘প্রিয়ার মান ভাঙাতে’ অতটা পথ সাইকেলেই আসেন তিনি। প্রেমিকের পরিকল্পনা ছিল, একটু রাতটা গভীর হলেই প্রেমিকার বাড়ি গিয়ে দেখা করে নেবেন।

তাই কুশপাতায় পৌঁছে প্রেমিক সাইকেলটা রেখে একটি মন্দিরে বিশ্রাম নিচ্ছিলেন। সেই দৃশ্য প্রেমিকার বাবার চোখে পড়তেই সব পরিকল্পনা ভেস্তে যায়। রাতেই পুলিশকে খবর দিয়ে বাবা মেয়ের প্রেমিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, এক স্কুল শিক্ষক রাতে ফোনে পুলিশকে জানায় তাঁদের বাড়ির সামনে এক ‘অপরিচিত যুবক’  উৎপাত করছে। সেই অভিযোগের ভিত্তিতেই  ভোর রাতে পুলিশ গিয়ে সেখান থেকে ওই যুবককে আটক করে থানায় তুুলে নিয়ে আসে। পুলিশ ওই যুবকের বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা করেছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ