এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে আবার জনতার আদালতে প্রেমিক-প্রেমিকার বিয়ে দেওয়া হল

Published on: August 24, 2019 । 1:37 PM

রবীন্দ্র কর্মকার: ঘাটালে আবার যুবক-যুবতীর বিয়ে হল গণ আদালতে।  প্রেমিকার জেদের কাছে হার মেনে শেষমেশ বিয়ে করতে হল প্রেমিককে। পাড়ার মনসা মন্দিরেই সিঁদুর পরিয়ে, মালা বদল করে বিয়ে হল ওই

https://www.youtube.com/watch?v=Sd9dfER_8SI&feature=youtu.be

 

যুবক-যুবতীর।  ২৩ আগস্ট রাতে, দাসপুর থানার জোতকানুরামগড়ের মাইতি পাড়ায় মনসা মন্দিরে ওই যুবক-যুবতীর বিয়ে ঘিরে প্রচুর মানুষের ভিড় জমে যায়। ওই যুবকের নাম অরিন্দম মাইতি, ডাক নাম রাকেশ। যুবতীর নাম প্রিয়াঙ্কা দোলই। বাড়ি দাসপুর থানার কলাগেছিয়ায়। মেয়েটির মামা বাড়ি ঘাটালের শ্রীপুর এলাকায়। সেখানেই সে থেকে কলেজে পড়াশোনা করত। দীর্ঘ চারবছর ধরে তাদের প্রেম চলছিল।  দীর্ঘ প্রেমের পরও কেন জনতার চাপে এই বিয়ে হল? জানা যায়, ২৩ আগস্ট শুক্রবার মেয়েটি কলেজ যাওয়ার সময় নাকি দেখতে পায় তার প্রেমিক অন্য একটি মেয়েকে বাইকে চাপিয়ে ঘাটালের পার্কে ঢুকছে। এটি দেখে মেয়েটির মেজাজ যায় বিগড়ে। সঙ্গে সঙ্গে মেয়েটি কলেজ না গিয়ে সোজা চলে যায় ছেলেটির বাড়ি জোৎকানুরামগড়ে। সেখানে গিয়ে অরিন্দমকে ফোন করে বলে, আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে এখনই বিয়ে করতে হবে। ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমতে শুরু করে। জাতিগত সমস্যা দেখিয়ে ছেলেটির বাড়ির লোকও মেয়েটিকে বৌমা হিসেবে মেনে নিতে চাইছিল না। আর মেয়েটিও ছাড়বার পাত্রী নয়। এইরকম টানটান নাটকের পর সন্ধ্যায় যখন অরিন্দম বাড়ি ফেরে তখন শুরু হয় আরও উত্তেজনা। দুজনেই যেহেতু প্রাপ্তবয়স্ক ছিল তাই শেষমেশ উপস্থিত জনতার চাপে অরিন্দম তার প্রেমিকা প্রিয়াঙ্কার ইচ্ছেতেই ওই রাতেই সিঁদুর পরিয়ে  মালা বদল করে বিয়ে করে। এই বিয়েতে পাত্রী কিন্তু যুদ্ধ জয়ের আনন্দে খুশি হলেও পাত্র মানসিকভাবে বিপর্যস্ত। এবার দেখার, আগামীদিনে তাদের দাম্পত্য জীবন কেমন কাটে!

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক