এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সোনাখালিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, চালক সহ জখম ৪

Published on: March 9, 2020 । 2:41 PM

নিজস্ব সংবাদদাতা: সোনাখালিতে পথ দুর্ঘটনা। জখম হয়েছেন গাড়ির চালক সহ অনেকেই। আজ ৯ মার্চ দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে সোনাখালি হাসপাতালের কাছে। প্রাথমিক ভাবে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, আজ একটি মারুতি চারজন যাত্রী নিয়ে  সোনাখালির  দিক থেকে আজুড়িয়ার  দিকে যাচ্ছিল। সোনাখালি হাসপাতালের সামনে ঘোষ পাড়াতে মারুতিটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। চালক গাড়ির মধ্যেই জখম অবস্থায় স্টিয়ারিঙের সঙ্গে আটকে যান। স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় মারুতির গেট কেটে চালককে বার করেন। চালককে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য যাত্রীরাও অল্পবিস্তর জখম হয়েছেন। দাসপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই ওই দুর্ঘটনাটি ঘটেছে। •তথ্য ও ভিডিও: তাপস দোলই(সোনাখালি)

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক