এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৃণমূলের বিধায়কের লাঙল ধরে চাষ করা নিয়ে বিতর্ক

Published on: March 17, 2023 । 10:11 PM

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল:মাঠে যাকে লাঙল হাতে দেখছেন তিনি একজন বিধায়ক। কয়েক দিন আগে   লাঙল দিয়ে নিজের জমির আলু খুলছেন চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা রকম তির্যক সমালোচনা শুরু হয়েছে।  চন্দ্রকোণা-২ ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বপ্রকট। তাই অরূপবাবুর জমিতে কাজ করার বিষয়টি নিয়ে দলেরই একাংশ চরম কটাক্ষ করেছেন। ওই ব্লকের এক তৃণমূল কর্মী সঞ্জীব মল্লিক ওই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জনগণকে বোকা  বানানোর একটা লিমিট থাকে। শেষের শুরু হয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা। ২০২৬এর অনেক আগেই ক্ষমতাচ্যুত করবে মানুষ।’ সঞ্জীব মল্লিক মল্লিকের ওই পোস্টে তৃণমূল নেতা তথা চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ মন্তব্য করে লিখেছে, ‘মহানাটক চলছে।’  ওই মন্তব্যের নীচে ফের সঞ্জীববাবু লিখেছেন, ‘চন্দ্রকোণাতে অরূপ ধাড়া থাকলে দল পিছিয়ে যাবে। জীবনে এগোবে না বলে দিলাম।  ঘাটালের মানুষ ঘাটালটা দেখুন অসুবিধা নেই।’ ঘাটালের বিধায়ক তথা বিজেপি নেতা শীতল কপাটও  অরূপবাবুর জমিতে কাজ করার বিষয়টি নিয়ে তির্যক মন্তব্য করেছেন। এদিকে বিধায়ক অরূপবাবু জানান, তাদের প্রধান জীবিকা চাষবাস এবৎসর ১৪ বিঘে আলু চাষ করেছেন তারা, তিনি সময় পেলেই প্রতিনিয়ত মাঠে কৃষিকাজ করতে যান। নিজেদের জমিতে নিজে চাষ করাটা কোনও অপমানের আছে বলে মনে করেন না।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক