এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরে কিশোরীর শ্লীলতাহানি, গ্ৰেপ্তার ২ গাড়ি চালক

Published on: August 9, 2021 । 9:08 PM

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: রবিবার  রাতে  ঘাটাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডের এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে  দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ওই দুই যুবকের নাম কমল রানা এবং শেখ সাদ্দাম আলি। কমলের বাড়ি ঘাটাল থানার রাধানগরে। সে ঘাটাল শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকে। সাদ্দামের বাড়ি ঘাটাল শহরের কুশপাতায়। দু’জনেই পেশায় অ্যাম্বুলেন্স চালক। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, কিশোরীর পরিবার থেকে অভিযোগ পেয়ে ওই রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা

হয়। আজ সোমবার তাদের ঘাটাল আদালতে তোলা হলে আদালত তার জামিন খারিজ করে দেয়।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ১৩ নম্বর ওয়ার্ডের মহাপাত্র পাড়ার বাসিন্দা ওই কিশোরী রাতের খাবারের উচ্ছিষ্ট ও আবর্জনা বাড়ির সামনের ভ্যাটে ফেলতে বেরিয়েছিল। কিশোরী বলে, ওই সময় ওই এলাকাতেই একটি গাড়িতে বসে কমল এবং সাদ্দাম মদ পান করছিল। আমাকে একা পেয়ে তখনই ওই দুই যুবক তার শ্লীলতাহানি করে। আমি চিৎকার করলে বাড়ির লোকেরা আমাকে উদ্ধার করে নিয়ে যায়।
রাতেই থানায় জানানো হলে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদ্যপ দুই যুবককে  গ্রেপ্তার করে।
ঘটনার তীব্র নিন্দা করে কিশোরীর মামী বলেন, দুজন যুবকের উপযুক্ত শাস্তি যাতে হয় সেই আবেদন রাখছি পুলিশের কাছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক