এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এক লক্ষ টাকা দিলে মাসে মাসে আট হাজার টাকার চক্র, দাসপুর থানায় অভিযোগ মহিলাদের

Published on: July 1, 2024 । 10:02 PM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: এক লক্ষ টাকা দিলে মাসে মাসে পাবেন আট হাজার টাকা এই ভাবেই প্রলোভন দেখিয়ে গ্রামের মহিলাদের কাছ থেকে টাকা তুলেছেন দম্পতি,দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে বাড়িতে চাবি লাগিয়ে চম্পট দিয়েছেন দম্পতি।
ঘটনাটি দাসপুর থানার বেনাই এলাকার। মহিলাদের দাবি বেনাই এলাকার বাসিন্দা হারু পাল ও তনুশ্রী পাল কয়েক মাস টাকাও ফেরত দিয়েছেন তা দেখেই প্রায় দুই শতাধিক মহিলা কেউ এক লক্ষ কেউ দু লক্ষ টাকা পর্যন্ত তুলে দিয়েছেন দম্পতির হাতে। হারু পাল ও তনুশ্রী পাল নামে এই দম্পতি বাড়ি দাসপুরের বেনাই গ্রামে ওই গ্রামেরই মহিলাদের টাকা বাড়িয়ে দেওয়ার নাম করে প্রচুর মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলে। প্রথম প্রথম কয়েক মাস টাকা ফেরতও দিয়েছেন কিন্তু দীর্ঘ ৬ মাস টাকা ফেরত না দেওয়ায় মহিলারা বুঝতে পেরেছেন তারা প্রতারিত হয়েছেন তাই দল বেঁধে দাসপুর থানায় পৌঁছে অভিযোগ করলেন প্রতারিত মহিলারা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।