এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পালিত হল স্বাধীন ভারতের ঘাটাল লোকসভার প্রথম সাংসদের জন্মতিথি

Published on: June 30, 2021 । 10:23 PM

কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল:আজ ৩০জুন নিকুঞ্জবিহারী স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে ঘাটাল ব্লকের দেওয়ানচক ২ নং গ্রামপঞ্চায়েতের মহারাজপুর গ্রামে পালিত হল স্বাধীনতা পরবর্তী ১৯৫২ সালের প্রথম লোকসভা নির্বাচনের ঘাটাল লোকসভার প্রথম সাংসদ নিকুঞ্জবিহারী চৌধুরীর একশ চার তম জন্মতিথি। প্রবাদপ্রতীম স্বাধীনতা সংগ্রামী ও ইংরেজি সাহিত‍্যের অধ‍্যাপক নিকুঞ্জবাবু মহারাজপুর গ্রামেরই ভূমিপুত্র ছিলেন। তিনি কেবল একজন রাজনৈতিক ব‍্যক্তিত্বই ছিলেন না,তিনি ছিলেন সাধারণ মানুষের একান্ত আপন।স্মৃতি রক্ষা কমিটির বিশিষ্ট সদস‍্য ডা:বিকাশচন্দ‍্র হাজরা,সুকান্ত পাত্র,প্রবীর দোলই, সুমন হাজরা সহ নিকুঞ্জবাবুর ভাতুষ্পুত্রী কবিতা চৌধুরীর উপস্থিতিতে
সমস্ত কোভিড বিধি মেনেই এই জন্মতিথি পালিত হয়। নিকুঞ্জবাবুর আবক্ষমূর্তিতে মাল‍্যদান করেন ডা: বিকাশচন্দ্র হাজরা ও ওই কমিটির অন‍্যতম সদস‍্য সুকান্ত পাত্র।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি