এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বন্ধুকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড

Published on: February 23, 2022 । 8:06 PM

রবীন্দ্র কর্মকার, ঘাটাল: ধারালো অস্ত্র দিয়ে বন্ধুকে খুন: আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিল ঘাটাল আদালত
বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে খুনের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হল চন্দ্রকোণা থানার এক ব্যক্তি। আজ ২৩ ফেব্রুয়ারি ঘাটাল মহকুমা আদালতে ওই আসামীর সাজা ঘোষণা হয় এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের দণ্ডাদেশ দেন ঘাটাল মহকুমার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সঞ্জয়কুমার শর্মা। জানকী পাল নামে ওই আসামীর বাড়ি চন্দ্রকোণার যাদবপুরে। সরকারপক্ষের আইনজীবী তপনকুমার ভট্টাচার্য বলেন, জানকী পালের সঙ্গে ওই গ্রামের বাসিন্দা মোহন হেমব্রমের খুব বন্ধুত্ব ছিল। সেই সুবাদেই ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর দু’জনে বসে মদপান করছিল। মদ্যপানের সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়, তখনই কাঠ কাটার কুঠার দিয়ে মোহনকে কুপিয়ে খুন করে। খুনের পরেই জানকী এলাকা থেকে পালিয়ে যায়। মোহনবাবুর স্ত্রী রুপালি হেমব্রম চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে পুলিস জানকীকে ঘটনার কয়েক সপ্তাহ পরে গ্রেপ্তার করে। সেই থেকে আসামী জামিন না পাওয়ায় প্রায় সাত বছর ধরে তাকে উপসংশোধনাগারেই থাকতে হয়েছে। এতদিন পর আজকে তার সাজা ঘোষণা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই মামলায় এক জনের বিরুদ্ধেই অভিযোগ ছিল। ওই মামলার আইও এসআই সুব্রত বিশ্বাস ঘটনার সুনিপুনভাবে তদন্ত যথা সময়ে আদালতে চার্জশিট জমা দেন। ফলে অভিযুক্তের দোষ আদালতে প্রমাণিত হয়েছে। বিচার চলাকালীন মোট ১২ জন সাক্ষ গ্রহণ করা হয়েছে।
এদিকে আসামী পক্ষের আইনজীবী স্বরূপ ভুঁইয়া জানিয়েছেন, তাঁর মক্কেল নির্দোষ। তিনি এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাবেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ