এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে সদ্যোজাত পুত্র সন্তানকে আবর্জনার স্তূপে ফেলে পালাতে গিয়ে ধৃত শিশুর ‘বাবা-মা’

Published on: December 28, 2020 । 10:37 PM

রবীন্দ্র কর্মকার: মাত্র ২০ দিনের ছোট্ট শিশুকে রাস্তার পাশে আবর্জনার স্তূপে ফেলে পালাতে গিয়ে এক মহিলা ও এক পুরুষকে হাতেনাতে ধরে ফেলল এলাকাবাসীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘাটালের বিবেকানন্দ মোড় তথা ময়রাপুকুর মোড়ে নিকট এই জঞ্জালের স্তুপে। আজ ২৮ ডিসেম্বর বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ময়রাপুকুর মোড়ে মর্গের পাশে যেখানে পুরসভার জঞ্জাল ফেলে সেই জঞ্জালের স্তুপে শিশুটিকে গলা টিপে ফেলে পালাতে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেখে ফেলেন। এই দুজনকে ধরে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা বলেন, এই যুবক যুবতী অবিবাহিত। এদেরই বিবাহ বহির্ভূত সন্তান এই শিশুটি। আপাতত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই যুবক যুবতীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
সদ্যোজাত শিশুর বাবা মাই শিশুটিকে ফেলতে এসেছিল বলে অনুমান করা হচ্ছে। তারা এখনও তাদের ঠিকানা বলেননি। পুলিস তাদের জেরা করছে। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, শিশুটি মেল চাইল্ড। তার চিকিৎসার জন্য ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক