এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল হাসপাতালের নাইট শেল্টার: খবর প্রকাশিত হওয়ার ২৪ঘন্টার মধ্যেই ফ্লেক্স টাঙানো হলো

Published on: December 4, 2021 । 9:31 AM

রবীন্দ্র কর্মকার ও মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: স্থানীয় সংবাদে  খবর প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সাধারণ মানুষের উদ্দেশ্যে নাইট শেল্টারের সামনে একটি ফ্লেক্স ঝুলিয়ে দেওয়া হল। গত ২ ডিসেম্বর ঘাটাল মহকুমা হাসপাতালে রোগীর পরিবার-পরিজনদের জন্য তৈরি নাইট শেল্টারের খবর আমরা আমাদের ডিজিটাল মিডিয়ায় তুলে ধরেছিলাম।

হাসপাতালে আসা মানুষজনের বক্তব্য অনুযায়ী, তাঁরা অনেকেই নাইট শেল্টারের ব্যাপারে জানতেন না। আবার অনেকে তা জানলেও সেখানে থাকার খরচপাতির ব্যাপারে জানতেন না। কারণ ভবনটির সামনে সে ধরনের কোনও পোস্টার বা বোর্ড লাগানো ছিল না। আমাদের খবর সম্প্রচারিত হওয়ার পরই সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পারেন। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে হাসপাতাল কর্তৃপক্ষ ৩ ডিসেম্বর শুক্রবার ওই ভবনটির সামনে একটি ফ্লেক্স ঝুলিয়ে দেয়। যেখানে ভবনটিতে থাকতে গেলে কী কী বিধি-নিষেধ মানতে সে বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে।

প্রসঙ্গত, হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজনদের এতদিন বসার জন্য ও রাত্রিযাপনের জন্য নির্দিষ্ট কোনও জায়গা ছিল না। বহুমূল্য টাকা ব্যয়ে অনেকদিন আগেই ভবনটি নির্মাণ করা হয়েছিল রোগীর পরিবার-পরিজনদের থাকার জন্য। কিন্তু এতদিন তা সঠিক কাজে ব্যবহৃত না হয়ে তালা বন্ধ হয়ে পড়েছিল। কয়েক মাস আগে ভবনটি উদ্বোধন করে খুলে দেওয়া হয় মানুষজনের থাকার জন্য। হাসপাতালে আসা রোগীর পরিবারের লোকজন ভবনটিতে বসে সময় কাটাতে পারেন। সেইসঙ্গে নিশ্চিন্তে রাত্রিবেলা থাকতেও পারেন। থাকার জন্য সুবন্দোবস্তও করা রয়েছে। ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বলেন, ভবনটিতে রাত্রিবেলা থাকতে গেলে বা বসতে গেলে টাকা দিয়ে বসতে হবে। বসার জন্য মাথা পিছু ঘন্টায় দু’টাকা এবং এক রাত থাকার জন্য ১০ টাকা করে দিতে হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও