এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল থানার ওসি জখম

Published on: September 3, 2020 । 8:51 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘাটাল থানার বরদাতে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে গণ্ডগোল চলছিল। সেই সময় ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে পেছন দিক থেকে কেউ ইট ছুঁড়ে মারে। ফলে তিনি গুরুতর জখম হন। তাঁকে সঙ্গে সঙ্গে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই বিজেপির সমর্থক বলে জানা গিয়েছে।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরদা সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে কে বা কারা ২ সেপ্টেম্বর চাবি দিয়ে দেয়। আজ সন্ধ্যায় সেই দলীয় কার্যালয়টি খোলার ব্যবস্থা করা হয়। ওই ঘটনার পরই এলাকায় দুই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের নেতৃত্বে পুলিশ বাহিনী বরদার চৌকানে পৌঁছালে গণ্ডগোলের মাঝখান থেকে ওসিকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। তবে ওই ইট ছোড়ার দায় কোনও কোনও রাজনৈতিক দলই নেয়নি।   তৃণমূল নেতা শঙ্কর দোলই জানিয়েছেন বিজেপির কর্মীরাই ওসিকে ইট ছুঁড়ে জখম করেছে। অন্য দিকে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, তৃণমূলের কর্মীরা ওসিকে জখম করে আমাদের নামে দোষ চাপাচ্ছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক