এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর থানায় আবার ওসি বদল: এক সপ্তাহে তিনবার নাম বদল

Published on: January 18, 2021 । 7:07 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুর থানার নতুন ওসি হয়ে আসছেন অমিত মুখোপাধ্যায়। আজ ১৮ জানুয়ারি জেলা পুুলিশ সুপার সেই মর্মেই একটি নির্দেশিকা জারি করেছেন। অমিতবাবু বেশ কয়েক বছর আগে ঘাটাল থানায় পোস্টিং ছিলেন। বর্তমানে তিনি ডেবরা থানা থেকে আসছেন।
প্রসঙ্গত, দাসপুর থানার বর্তমান ওসি সুদীপ ঘোষালের বদলির বিষয়টি সুনিশ্চিত হওয়ার পর এক সপ্তাহের মধ্যে  অমিতবাবুকে নিয়ে মোট তিন জনের নাম  এসেছিল দাসপুর থানার ওসি হিসেবে। ৮ জানুয়ারি দাসপুর থানার নতুন ওসি হিসেবে প্রথম নাম এসেছিল  খড়্গপুর লোকাল থানা থেকে মহম্মদ আসিফ সানির। ১২ জানুয়ারি সেই নাম বাতিল হয়ে  মেদিনীপুরের কোতোয়ালি থানা থেকে আনিসুর রহমানের নামটি নির্দেশিকায় প্রকাশিত হয়। আজ ১৮ জানুয়ারি আনিসুর রহমানের নাম পরিবর্তিত হয়ে অমিতবাবুর নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। অমিতবাবু আজ রাতেই যোগদান করবেন বলে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক