বিপ্লব সরকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রবিবার চন্দ্রকোণা থানার পুলিসি হেফাজতে থাকার সময় অস্বাভাবিক পরিণতি হয় রাহুল রুইদাসের (২০)। তাঁর বাড়ি চন্দ্রকোণা থানার বাগেশ্বরপুরে। নিহতের বাবা বিফল রুইদাসের অভিযোগ, পুলিসের শারীরিক অত্যাচারে তাঁর ছেলের এই মর্মান্তিক পরিণতি হয়েছে। যদিও পুলিসের দাবি, রাহুল ওইদিন সন্ধ্যার পর থানার শৌচালয়ে যান। সেখানেই তিনি চরম পদক্ষেপ গ্রহণ করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওয়াকিবহাল মহলের অনুমান, সেই ঘটনার প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে চন্দ্রকোণা থানার ওসি পুরুষোত্তম পাণ্ডেকে বদলি করা হয়েছে। নতুন ওসি হয়ে আসছেন প্রত্যয় দাস। সেই সঙ্গে ওইদিন টেবিল ডিউটিতে থাকা পুলিসকর্মী এবং যে অভিযোগে রাহুলকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলার তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছবিটি মৃত রাহুলের
চন্দ্রকোণার ওসি বদলি, দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ?







