এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর পুলিশের উদ্যোগে পূর্ব মেদিনীপুর থেকে দাসপুরের বৃদ্ধাকে উদ্ধার করা হল

Published on: June 6, 2021 । 10:40 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:ছবির ইনসেটের বাম দিকের বৃদ্ধাটির নাম অঞ্জলি দাস। দাসপুর থানার দাসপুর গঞ্জেই বাড়ি। প্রায় এক মাস আগে বাড়ি থেকে ডিহিবলিহারপুর গ্রামে আত্মীয় বাড়ি যাওয়ার সময় হারিয়ে গিয়েছিলেন। বহু খোঁজ করেও পাওয়া যায়নি। দাসপুর থানার সাব ইন্সপেক্টর রাজকুমার দাসের(ডান দিকের ছবিটি রাজকুমারবাবুর) উদ্যোগে ৫ জুন রাতে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা থেকে অঞ্জলিদেবীকে উদ্ধার করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। দাসপুর থানা সূত্রে জানা যায়, বৃদ্ধা  চণ্ডীপুর থানা এলাকায় বেশ কয়েক দিন ধরেই ঘোরাঘুরি করছিলেন। স্থানীয় বাসিন্দা তাঁকে ধরে চণ্ডীপুর থানায় দিয়ে যান। চণ্ডীপুর থানা থেকে ৫ জুন রাজকুমারবাবুর কাছে খবর আসার সঙ্গে সঙ্গেই রাজকুমারবাবু চণ্ডীপুরে পুলিশ পাঠিয়ে ওই দিন রাতেই তাঁকে উদ্ধার করে আনেন এবং পরিজনদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশের এই ভূমিকায় খুশি অঞ্জলিদেবীর পরিবার। ।##
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক