এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পরকীয়ার অভিনব শাস্তি, রাতেই গৃহবধূ তাঁর প্রেমিককে গ্রাম থেকে বার করে দেওয়া হল

Published on: December 25, 2021 । 9:31 AM

 বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:  পাশের গ্রামের যুবকের সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে রাতেই গৃহবধূকে গ্রামছাড়া করা হল।২৪ ডিসেম্বর শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার কুল্টিকুরী গ্রামে। অভিযোগ,দুই সন্তানের মা বছর তিরিশেক এক গৃহবধূ পাশের গ্রাম মাগুরিয়ার বছর বাইশের এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে যুক্ত। গত রাতে তাদের অসংলগ্ন অবস্থায় দেখারপরই ‘গণআদালতে’ বিচার বসে। রাতেই গৃহবধূকে ও প্রেমিককে মুচলেকা লেখিয়ে গ্রাম থেকে বার করিয়ে দেওয়া হয়।
গৃহবধূর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা ওই গৃহবধূকে বাড়িতে রাখতে রাজি নন বলেই গণআদালত ওই শাস্তি দিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই গৃহবধূর স্বামী পেশার কারণে এলাকার বাইরে থাকেন। সেই সুযোগে ওই মহিলা অবিবাহিত ওই যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছেন।
ওই রাতে গ্রামছাড়া হওয়ার পর গৃহবধূ ও তার প্রেমিক কোথায় আশ্রয় নিয়েছেন তার হদিশ এখনও পাওয়া যায়নি। পেশায় স্বর্ণ শিল্পী গৃহবধূর প্রেমিক জানিয়েছেন তিনি ওই গৃহবধূকে দিদি হিসেবে দেখেন। তাঁকে জোর করে এই অপবাদ দেওয়া হচ্ছে।
দাসপুর থানার পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি রাতেই ফোন মারফৎ শুনেছে। কিন্তু কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ এলে তারা ঘটনার তদন্ত শুরু করবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক