এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বন্য প্রাণী হত্যা করলেই হবে জেল-জরিমানা: মহকুমা জুড়ে জোরকদমে সচেতনতা চালাচ্ছে বনদপ্তর

Published on: November 27, 2022 । 1:02 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: বন্য প্রাণীদের রক্ষা করতে  মহকুমা জুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছে বনদপ্তর ও স্বেচ্ছাসেবী কিছু সংস্থা। ২৬ নভেম্বর ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় বনদপ্তর ও সৃজনী গ্রাম বিকাশ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে দিনভর প্রচারাভিযান চলল। সৃজনী গ্রাম বিকাশ কল্যাণ সমিতির  সম্পাদক প্রদীপ কর বলেন, এদিন চন্দ্রকোণা, ক্ষীরপাই, বীরসিংহ, ঘাটাল, উদয়চক, বরুণা, সোনাখালি, চাঁইপাট, ভুতা সহ মহকুমার বেশ কিছু পার্ক, ঝিল, রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাইকে করে সচেতন করা হয়। সঙ্গে ছিলেন ঘাটাল মহকুমা বনদপ্তরের অফিসার অসিত মুখোপাধ্যায়,  গোপাল সিং সহ অন্যান্য কর্মীরা। কোথাও কোনও পাখি, কচ্ছপ সহ যেকোনও রকমের বন্যপ্রাণী হত্যার খবর পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারা। হতে পারে জেল জরিমানা। উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, পরিবেশ রক্ষার্থে প্রতি বছরই শীতকালের আগে এই ধরনের সচেতনতামূলক প্রচার চালায় সৃজনী ও বনদপ্তর।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি