এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে অবৈধভাবে রেলের টিকিট বিক্রি চক্রের পাণ্ডা ধৃত

Published on: October 26, 2023 । 8:07 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রেল কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই অবৈধভাবে চড়া দামে রেলের টিকিট বিক্রির ব্যবসা ফেঁদেছিল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে সেই যুবককে ঘাটাল থানার গোপমহল থেকে গ্রেপ্তার করল রেল পুলিশ। বৃহস্পতিবার বিজন পাঁজা নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিজনের বাড়ি দাসপুর থানার কলাগেছিয়ায়। রেল পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে ২৫ হাজার টাকা মূল্যের ১৫টি রেল টিকিট, টিকিট বুকিং করার ২৫ টি ভুয়ো আইডি, দুটি মোবাইল, একটি ল্যাপটপ এবং নগদ ২৩ হাজার ১৪০টাকা আটক করা হয়েছে। বিজনকে বর্তমানে পাঁশকুড়া রেল পুলিশের অধীনে গ্রেপ্তার করে রাখা হয়েছে। রেল পুলিশ জানিয়েছে, শুধু গোপমহলেই নয়, এই ধরনের টিকিট বিক্রির কাজ অনেক জায়গাতেই হয় বলে তাদের কাছে খবর আছে। সেই সমস্ত কাউন্টারগুলিতেও রেলের পক্ষ থেকে হানা দেওয়া হবে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।