এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ৬ বছরের ভাগ্নীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার মামা

Published on: August 16, 2019 । 3:32 PM

নিজস্ব সংবাদদাতা: নানা রকম প্রলোভন দেখিয়ে ৬ বছরের সম্পর্কিত ভাগ্নিকে ধর্ষণ ও যৌন অত্যাচার করার অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। ঘাটাল থানার চাউলি সিংপুরের বাসিন্দা ওই মামাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মমার নাম আশিস চক্রবর্তী। সরকার পক্ষের আইনজীবী দিলীপকুমার দাস বলেন,  ১৬ আগস্ট আশিসকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
ওই নাবালিকাকে বেশ কয়েক দিন আগেই ধর্ষণ করা হয়েছিল। কিন্তু বছর ২২এর যুবক আশিস বার বার হুমকি দেওয়ায় নাবালিকা ধর্ষণের কথা বাড়িতে বলতে পারেনি। কিন্তু কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকেরা বিষয়টি জানতে পারে। স্বাধীনতা দিবসের দিন আশিসের বিরুদ্ধে ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ ১৬ আগস্ট আশিসকে আদালতে তোলা হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক