এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ডক্টরস ডে’তে ঘাটালে রেডক্রশের রক্তদান ও বৃক্ষরোপণ

Published on: July 1, 2024 । 11:08 PM

কুণাল সিংহ রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১ জুলাই জন্ম ও মৃত্যু একই দিনে মহা চিকিৎসক, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাংলার রূপকার বিধান চন্দ্র রায়ের। জন্মদিনটিকে সারা দেশ জুড়ে পালন করা হয় ডক্টর’স ডে হিসেব, নেওয়া হয় বিভিন্ন কার্যক্রম। এক্ষেত্রে  পিছিয়ে ছিল না ইন্ডিয়ান রেডক্রশের ঘাটাল শাখাও। তাঁদের রাধানগর ইউনিটে রক্তদান শিবির, চিকিৎসক সংবর্ধনার পাশাপাশি ছিল বৃক্ষরোপণ কর্মসূচিও। ঘাটাল মহকুমা হাসপাতালের চিকিৎসক শোভন দাস ছাড়াও আরও কিছু স্থানীয় চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয় আজকের বিশেষ দিনটিতে। রক্তদান শিবিরে ২৬ জন মহিলা সহ ৭৫ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হসপিটাল ব্লাড ব্যাংকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঘাটালের সাংসদ দেব এই উপলক্ষে ১০০টি মেহগনি চারা পাঠিয়েছিলেন। প্রতিটি রক্তদাতা,সম্মানীয় অতিথিদের হাতে ১টি করে চারাগাছ তুলে দেওয়া হয়। বাকিগুলি রেডক্রশের নিজস্ব উদ্যানে রোপণ করেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, রেডক্রশ ঘাটাল ইউনিটের সম্পাদক নারায়ণ ভাই সহ অতিথিরা। তাঁরা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায়, উপপ্রধান ঝুমা কারক খাঁন,পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশনের চেয়ারম্যান রফিক আলি খান প্রমুখরা। রেডক্রশ ঘাটাল শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায়  জানালেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায়ের অক্লান্ত প্রচেষ্টা ছাড়া এই কর্মযজ্ঞ এত সুন্দর এবং সফল হত না।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে