এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-রামজীবনপুর সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীভর্তি বাস

Published on: December 1, 2022 । 8:51 PM

সৌমি নাগ দত্ত ও বাবলু মান্না: দুর্ঘটনার কবলে এসবিএসটিসি বাস। দ্রুত গতিতে যাওয়ার সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] হারিয়ে রাজ্য সড়কের ধারে দোকানে গিয়ে ঢুকল বাস, ঘটনায় আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের নারায়নপুর এলাকায় ঘাটাল-রামজীবনপুর রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রামজীবনপুর থেকে ঘাটালগামী যাত্রীবাহী এসবিএসটিসি বাসটি সকাল ৯ টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণপুর এলাকায় একটি চায়ের দোকানে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় চায়ের দোকানটি। দোকানে সেই মুহূর্তে কেউ ছিল না। তবে ঘটনায় প্রায় ১০ জনের মত বাসযাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। ওই বাসের মধ্যে থাকা প্রত্যক্ষদর্শী চাঁইপাট হাইস্কুলের শিক্ষক রামপ্রসাদ ভাট্টাচার্য যিনি এই দুর্ঘটনায় নিজেও আহত হয়়েছেন। তিনি জানান, বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে বাসের সামনের কাঁচ ভেঙে রক্তাক্ত হয়েছেন বাসের চালকও। চন্দ্রকোণা থানার পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি