এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ডিহিপলসায় পথ দুর্ঘটনার কবলে বালি বোঝাই ডাম্পার

Published on: August 29, 2020 । 7:43 AM

সৌমেন মিশ্র: সাত সকালেই পথ দুর্ঘটনার কবলে বালি বোঝাই ডাম্পার। দুর্ঘটনার জেরে ব্যহত ঘাটাল মেদিনীপুর সড়কের স্বাভাবিক যাতায়াত। দাসপুর পুলিশের হস্তক্ষেপে ফিরে এল স্বাভাবিক যাতায়াত। ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার ডিহিপলসার।

স্থানীয়দের থেকে জানা যাচ্ছে শনিবার ভোর প্রায় ৫টা নাগাদ দাসপুর গামী এক বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান জমিতে উল্টে পড়ে এই পথ দুর্ঘটনা। গাড়ির কাঁচ ভেঙে স্থানীয়রাই গাড়ির চালক ও খালাসীকে উদ্ধার করে। রাস্তার পাশে সামন্তদের ধান জমিতে উল্টে পড়ে বালি,ক্ষতি হয় চাষের।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭