এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জাড়ায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে গুমটিতে ধাক্কা মারল

Published on: January 18, 2021 । 10:59 AM

অবন কালিন্দী: নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে উল্টে গেল মালবাহী ট্রাক, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল রাজ্য সড়কের ধারে থাকা এক গুমটি দোকানদার। ঘটনাটি ঘটেছে আজ ১৮ জানুয়ারি সোমবার ভোররাতে   ক্ষীরপাই- আরামবাগ রাজ্য সড়কের জাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন ভোর রাতে আরামবাগ থেকে ঘাটাল গামী একটি চিপস  বোঝাই ট্রাক দ্রুতবেগে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গুমটি দোকানে ধাক্কা মারে এবং ট্রাকটি ঘটনাস্থলে পাল্টি খায়। এই ঘটনায় দোকানের ভেতর কেউ না থাকায় প্রাণে রক্ষা পেল দোকানের মালিক। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। চন্দ্রকোণা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।•দুর্ঘটনার ভিডিও

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক