এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সম্প্রসারণের কাজ জোর কদমে শুরু হয়েছে

Published on: July 23, 2021 । 10:48 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: বর্তমানে ওই রাস্তার ঘাটাল শহরের অংশটিতে রাস্তার দুদিকের নির্মাণগুলি ভাঙার কাজ চলছে। পূতদপ্তরের জায়গার উপর যাদের বাড়ি দোকান ছিল তাঁরা ইতি মধ্যেই নির্মাণগুলি সরিয়ে নিতে শুরু করেছেন। সরকারি নির্মাণ যেমন যাত্রী প্রতীক্ষালয়, শৌচাগার, পথবাতি, বিদ্যুতের খুঁটি এগুলি সরানোর কাজ চলছে।

প্রসঙ্গত, গত বছর ১ অক্টোবর কেন্দ্রীয় সরকারের পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক রাজ্যের আরও কয়েকটি রাস্তার সঙ্গে ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের জন্য ১৬৬ কোটি ৮৮লক্ষ টাকা বরাদ্দ করেছে। মোট ৩১ কিলোমিটার ৭৫০মিটার রাস্তাটিকে দু’লেন রূপান্তরিত করা হবে। সেজন্য রাস্তাটিকে ১১ মিটার চওড়া করা হবে। মেদিনীপুর হাইওয়ে ডিভিশন ওই রাস্তাটি সংস্কারের কাজ দেখভাল করবে। তবে রাস্তাটিকে সংস্কার করা হলেও ওই রাস্তা উপর খুকুড়দহ, গৌরা এবং ঘাটালের ব্রিজটি নতুন করে তৈরি করা হবে না। পূর্ত দপ্তর সূত্রে জানানো হয়েছে, ওই তিনটি ব্রিজ আগামী দিনে নতুন প্রকল্পের মাধ্যমে তৈরি করা হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও