এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রং রুট সংস্থা স্কুলে স্কুলে দিচ্ছে ডাস্টবিন

Published on: October 31, 2019 । 8:46 PM

রবীন্দ্র কর্মকার: সংস্থার নাম রং রুট (Wrong Route)। পরিবেশ বাঁচাতে ভুল রাস্তার সঠিক দিশা বাতলে দেওয়াই এই সংস্থার কাজ। আর সেই কাজ করতেই দাসপুরের ৪জন যুবকের উদ্যোগে গঠিত এই স্বেচ্ছাসেবী সংস্থাটি বিভিন্ন স্কুলে গিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করছে কোমর বেঁধে। আজ ৩১ অক্টোবর নাড়াজোল-১ চক্রের অন্তর্গত বালকরাউত প্রাথমিক বিদ্যালয়ে প্লাস্টিক দূষণ নিয়ে একটি সচেতনতা শিবির করে এই সংস্থাটি। ওই স্কুলের সহ শিক্ষক সৈয়দ মিসবাবুল রহমান বলেন, আমাদের স্কুলের প্রায় পঞ্চাশ জন ছাত্র-ছাত্রীদের শেখানো হয় কীভাবে নির্দিষ্ট জায়গায় বর্জ্য ও নোংরা আবর্জনা ফেলা উচিত। একই সঙ্গে প্লাস্টিক ব্যবহারের কুফল নিয়েও শিশুদের সচেতন করা হয়। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিকচন্দ্র দোলই, সহ শিক্ষক অভিজিৎ নন্দী, শিক্ষিকা মাধবী রাউৎ চৌধুরি বলেন, ওই রং রুট সংস্থাটি আজ আমাদের স্কুলে একটি ডাস্টবিন বসিয়ে দিয়ে যান। রং রুট সংস্থার কর্মকর্তা জয় সাঁতরা বলেন, আমার কয়েক মাস আগে সঞ্জয় ধাড়া, অভিষেক খাসকেল ও সন্দীপ মাইতি এই চারজন বন্ধু  মিলে ঠিক করি এই সামাজিক কাজগুলো করার। ইতি মধ্যে কয়েকটি স্কুলে এই ধরনের প্রোগ্রাম করেছি। আরও কয়েকটি স্কুলে করব।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ