এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অজগর সাপের কামড়ে চন্দ্রকোণা শহরে জখম এক

Published on: August 27, 2020 । 10:44 PM

তৃপ্তি পাল কর্মকার:চন্দ্রকোণায় অজগর সাপের উপদ্রব। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]আজ ২৭ আগস্ট রাতে  সেই  অজগরের কামড়েই জখম হলেন চন্দ্রকোণা শহরের ৩ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি।  তাঁকে এই অজগর সাপটি কামড়ে দেয়। জখম ব্যক্তির নাম বাসুদেব মল্লিক। ওই ওয়ার্ডের বাসিন্দা সৌরভ গোস্বামী বলেন, আজ সন্ধ্যার পর বাড়ির সামনে কয়েক জন মিলে গল্প করছিলেন। সেই সময় ড্রেনের মধ্যে এই সাপটিকে দেখা যায়। যেকোনও মুহূর্তে সাপটি কারোর বাড়িতে প্রবেশ করতে পারে, সাপটিকে ধরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে— এই ভেবে কয়েক জন   সাপটি ধরতে যান। তাঁদের মধ্যে বাসুদেববাবুও ছিলেন। সাপটিকে ধরার সময়ই বাসুদেববাবুকে সাপটি কামড়ে ধরে।
তাতেও হাল ছাড়েননি তাঁরা।  শেষ পর্যন্ত  সাপটিকে ধরে বস্তায় ভরা হয়।  আক্রান্ত ব্যক্তি সহ সাপটিকে রাতেই চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাসুদেববাবুকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকেরা জানান, অজগর নির্বিষ সাপ। তাই এই সাপের কামড়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আগামী কালই সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক