এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল জয়ন্তী পালন

Published on: May 26, 2023 । 5:24 PM

অরুণাভ বেরা, স্থানীয় সংবাদ: ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে, ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রগতি সভা কক্ষে আজ ২৬ মে যথাযথ মর্যাদার সাথে নজরুল জয়ন্তী পালিত হল। নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ছিলেন ঘাটালে মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি, শিক্ষক তাপস পোড়েল সহ অন্যান্যরা। নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা এবং সাহিত্য সৃষ্টি নিয়ে বলেন মহকুমা শাসক। আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষানুরাগী বিশ্বজিৎ চক্রবর্তী।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও